পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ৪০ দোকান

পিরোজপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩

পিরোজপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০টির বেশি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এবং মঙ্গলবার সকাল ৬টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার পাঁচপাড়া বাজারে মুদি, স্বর্ণ ও বইসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ দোকানঘরগুলোতে আগুন দিয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময়মতো সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

অন্যদিকে, সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপ-পরিচালকের দায়িত্বে থাকা যুগল বিশ্বাস জানান, পিরোজপুর, কাউখালি, নেছারাবাদ, বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নেছারাদের আগুন নিয়ন্ত্রণে আনেন। পিরোজপুর সদরের পাঁচপাড়ায় আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নেছারাবাদের আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে।

নেছারাবাদের ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব