লক্ষ্মীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৯:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৯:৪০

লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালানো হয়। 

এদিকে, শহরের সড়কগুলোর দুই পাশে অর্ধেক স্থান দোকানের মালামাল, রিকশা, রিকশাভ্যান, অটো চার্জার, চার্জার ভ্যান, পিকআপ, ছোট-বড় ট্রাকের দখলে থাকায় দিন-রাত তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারীসহ সবার চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। 

পৌর প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করলেও তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। এতে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ অভিযানের সময় ফুটপাত দখলমুক্ত হয়ে সাময়িক যানজট সৃষ্টি হয়নি। তবে আবারও আগের অবস্থায় (যানজট ও ফুটপাত দখল) ফিরে আসবে বলে মন্তব্য করেছেন স্থানীয় লোকজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ২৬টি মামলায় অর্ধ লক্ষাধিক টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী