সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক

রংপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ২২:৫৫ আপডেট : ১২ মার্চ ২০২৫, ২২:৫৫

রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল হাসান যোগদানের পর থেকেই নানা অনিয়মের ও দুর্নীতির অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে। জানা গেছে, এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে তিন সাংবাদিক ওই প্রতিষ্ঠানটিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

এ ঘটনায় রংপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা দেখতে পান প্রশিক্ষণে ব্যবহৃত গাড়িটি ঠেলে গ্যারেজে তুলছেন প্রশিক্ষার্থীরা। এর ভিডিওচিত্র ধারণ করতে গেলে বাধা দেন বাঁধন, সোহাগ, মান্নান ও শাহজাহান নামে প্রতিষ্ঠানটির চার অতিথি প্রশিক্ষক। পরে ওই তিন সাংবাদিককে কক্ষে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলিট করে দেয় তারা। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের মোবাইল ফোনের নির্দেশে ওই চার জনের নেতৃত্বে কয়েকজন প্রশিক্ষণার্থীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত তিন সাংবাদিককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত সাংবাদিকরা হলেন– দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক গণকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রতন মিয়া, একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান।

এ হামলার ঘটনায় রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইদ আজিজ ও সাধারণ সম্পাদক মাযহারুল মান্নান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক মাযহারুল মান্নান, পীরগঞ্জ প্রেসক্লাবসহ সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি এমএ রফিকের সঙ্গে রাত ১০টায় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে সাংবাদিকরা জানান, তারা লিখিত অভিযোগ প্রস্তুত করে ওসির সামনে অবস্থান করছেন।

/এমএএ/
সম্পর্কিত
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম