বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০২৫, ১৫:৩৯আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৫:৩৯

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আবেদুজ্জামান আমিরী নামে চট্টগ্রামের পটিয়া উপজেলায় দায়িত্বরত এক সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৯ মার্চ) রাতে পটিয়া থেকে গ্রেফতারের পর হালিশহর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশের পটিয়া উপজেলা প্রতিনিধি।

র‌্যাব-৭-এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন,  ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার অভিযোগে নগরের হালিশহর থানায় দায়ের করা একটি মামলার আসামি আবেদুজ্জামান আমিরী। এ মামলায় তাকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, 'আবেদুজ্জামান আমিরীকে পটিয়া থেকে র‌্যাব গ্রেফতার করে বুধবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছিল। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।'

মামলা প্রসঙ্গে পটিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি কাউছার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট পটিয়ায় সারাদিন আমাদের সঙ্গে দায়িত্ব পালন করছেন আবেদুজ্জামান আমিরী। কেননা ওইদিন দিনভর ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশ পত্রিকায় এসব ঘটনার সংবাদ তার নামসহ ছাপা হয়। বুঝতে পারছি না, তিনি পটিয়ায় থেকে হালিশহরে কীভাবে হামলা করেছেন। তাকে পরিকল্পিতভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে। পটিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

হালিশহর থানায় দায়ের করা মামলার বিবরণে বলা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও তার ফুফাতো ভাই ঘর থেকে বের হলে সিআরবি তিন রাস্তা এলাকায় তাদের গুলি করা হয়। এতে তার ফুফাতো ভাই গুলিবিদ্ধ হন।

গত ২০ আগস্ট হালিশহর থানায় করা মামলাটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর সবুর লিটনকে প্রধান আসামি করা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ করে সেখানে অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় ২৯ নম্বর আসামি করা হয়েছে আবেদুজ্জামান আমিরীকে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী