জামিন নিতে গিয়ে কারাগারে দুই আওয়ামী লীগ নেতা

জয়পুরহাট প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৮:১০ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৮:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা (৬০) এবং উপজেলার এক ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন ওই দুজন। জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মজিবুর রহমান আবেদন মঞ্জুর না করে কারাগারে তাদের পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত আব্দুল মজিদ মোল্লা আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি। আবু রাশেদ আলমগীর হোসেন বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তারা দুজনই উচ্চ আদালত থেকে আগাম জা‌মিন নিয়ে‌ছিলেন। জা‌মিনের মেয়াদ শেষ হলে তারা জয়পুরহাট আদালতে হা‌জির হয়ে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন না দিয়ে দুজনকে কারাগারে পা‌ঠানোর নির্দেশ দেন।

ওই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

জয়পুরহাট জজ আদালতের প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান জানান, আব্দুল মজিদ মোল্লা ও আলমগীর চেয়ারম্যান আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি