সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফরিদপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২০:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২০:৩২

সৌদি আরবের রিয়াদে পেশাগত কাজের সময় সড়ক দুর্ঘটনায় মো. হাবিবুর রহমান (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সৌদি আরব সময় বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মৃত মো. সেকেন শেখের ছেলে। এ ঘটনায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা গেছে, নিহত হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে কাজ করে আসছেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ঘটনাটা সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান শেখ বলেন, ‘আমরা জানতে পেরেছি সৌদি আরবে কাজ করা সময় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নিহত হন। এই ঘটনায় আমরা শোকাহত। আশা করি অতি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে নিহতের শ্যালক আলাউদ্দিন শেখ বলেন, ‘সৌদি আরবের রিয়াদে সড়কের ডিভাইডারে কাজ করা সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন হাবিব। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে গেছে। আমার চাই দ্রুত মরদেহ যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান