শিশুর ধর্ষকের বিচার দাবিতে মধ্যরাতে খুবিতে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ০৯:১২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:১২

মাগুরায় আট বছর বয়সী শিশুর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার (৮ মার্চ) মধ্যরাতে বিক্ষোভে করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দেশের বিভিন্ন এলাকায় সংগঠিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শনিবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের আবাসিক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন খান বাহাদুর আহসানউল্লাহ হল, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের শিক্ষার্থীরাও। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও হল প্রদক্ষিণ করে হাদি চত্বরে জড়ো হন।

এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারদিন আহমেদ দিপন বলেন, ‘ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনও দিন দেখেনি। এই দেশের ধর্ষকরা ধরেই নিয়েছে তাদের কখনও শাস্তি হবে না। আমরা চাই, একটা ধর্ষকও যেন আর বাংলার মাটিতে মুক্ত না থাকে। আমরা এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি চাই । ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আমরা পুরো খুলনা শহরজুড়ে আরও বড় কর্মসূচির ডাক দেবো।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী রাসেল শেখ বলেন, ‘এই যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে, তা অবিলম্বে আমরা বিলোপ চাই। আমরা চাই না কোনও অপরাধী বাইরে ঘুরে বেড়াক। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অতিদ্রুত কার্যকর করা হোক।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি