ফেরত পাঠানো হলো ৩৪ সেনা-বিজিপিসহ মিয়ানমারের ৪০ নাগরিককে

কক্সবাজার প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৫:৩২আপডেট : ০৭ মে ২০২৫, ১৫:৩৮

রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানোর জন্য হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এমএম ইমরুল হাসান জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পৃথক সময় পালিয়ে এসে ৩৪ জন বিজিপি ও সেনাসহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছিল। তারা এতদিন বিজিবির হেফাজতে ছিল। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান জানান, বুধবার (৭ মে) মিয়ানমারের ৪০ নাগরিককে নিতে সে দেশের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। যেহেতু কক্সবাজারে বহির্বিশ্বের সঙ্গে যাত্রী আনা-নেওয়ার ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্সবাজার আনা হয়। ওইদিন মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

এর আগেও মিয়ানমার থেকে পালিয়ে আসা ৭৫২ জনকে তিন ধাপে ফেরত নেওয়া হয়েছে। একইভাবে মিয়ানমারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিকও তাদের দণ্ড শেষ করে দেশে ফিরে এসেছেন।

/এমএএ/
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী