সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত

রাজশাহী প্রতিনিধি
১৭ মে ২০২৫, ২১:১৭আপডেট : ১৭ মে ২০২৫, ২১:১৭

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) সঙ্গে ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। নিহত দুজনই স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো– নগরীর চকপাড়ার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭); মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের পিয়াসুর রহমান পিয়াস (১৭)।

জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে ফ্লাইওয়ার দিয়ে দুই জন মেহেরচন্ডির দিক থেকে অক্ট্রোর মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতগতিতে ফ্লাইওভার থেকে নামছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওয়ারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগের। এতে দুজন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুজন আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে