মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৭:০১ আপডেট : ২২ মে ২০২৫, ১৭:০১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ আরও সাত বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের পুশ ইন করা হয়। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই পুশ ইনের ঘটনা ঘটছে। এতে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে, বিজিবি সীমান্ত এলাকায় পাহারায় থাকলেও কীভাবে বারবার পুশ ইনের ঘটনা ঘটছে?

সূত্রে জানা গেছে, পুশ ইনের পর তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাত জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ‘বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিবির চোখ ফাঁকি দিয়ে কীভাবে পুশ ইনের বিষয়টি ঘটছে সেটি খতিয়ে দেখা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক