পুকুরে মাছ ধরার জালে উঠলো ৭ ককটেল

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩২ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন পুকুর থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলো উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় জেলে জাহাঙ্গীর আলসম বলেন, ‘আমরা তিন জন মাছ ব্যবসায়ী কলেজের পাশের পুকুরে জাল ফেলি মাছ ধরার জন্য। জাল টান দিলে মাছের সঙ্গে ইট বাঁধা একটি ব্যাগ উঠে আসে। জেলেরা ব্যাগটিতে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে জানান। পরে সেনাবাহিনী র‌্যাব, পুলিশ এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করেন।’

এদিকে, জেলেদের জালে ককটেল উঠে আসার খবর পেয়ে আশপাশের উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় জমায়। এ সময় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ককটেল উদ্ধারের আগ মুহূর্ত পর্যন্ত পুকুর পাড়ে নিরাপদ দূরত্ব পর্যন্ত ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন। পুকুর থেকে ব্যাগে ভরা অবস্থায় ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ জানান, উদ্ধারকৃত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শে ককটেলগুলোর বিষয়ে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে। তবে, কারা কেন এবং কীভাবে ব্যাগটি পুকুরে ফেলে গেছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ: পাঠাও চালক রিমান্ডে
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
সর্বশেষ খবর
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এইচআরএসএসের
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা এইচআরএসএসের
গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত
গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি