ময়মনসিংহে নির্বাচনি সহিংসতায় বিএনপি কর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ২১:৩১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২১:৪৩

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার ধোবাউড়ার এরশাদ বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম (৩০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় ধোবাউড়ার ঘোষগাঁও এলাকার এরশাদ বাজারে মজিবুর রহমানের দোকানের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) সালমান ওমর রুবেলের কর্মী নজরুল ইসলামকে নির্বাচনি অফিস উদ্বোধনকালে বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কর্মী রুমান ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী