কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজাপুর উপজেলা শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সম্মিলিত নারী সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন– নারী নেত্রী রাকিবা আক্তার রিমু, নাসিমা বেগম, শিক্ষার্থী তানজিলা আক্তার ও মিতু আক্তারসহ আরও অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নারীদের শ্রম, আত্মত্যাগ ও সম্মানকে অবমূল্যায়ন করে দেওয়া এ ধরনের মন্তব্য শুধু নারীদের নয়, পুরো সমাজকেই অপমান করার শামিল।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের বক্তব্য নারীদের প্রতি বিদ্বেষ ও অসম্মানকে উসকে দেয়।’

সমাবেশে বক্তারা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ডা. শফিকুর রহমানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নারীদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তারা।

/এমএএ/
সম্পর্কিত
আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠকস্থলের কাছে বিক্ষোভ, পুলিশের বাধা
কেন ও কোন ধারায় ভারত ছাড়ার নোটিশ পেলেন নায়ক ইমরান খান
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা