যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১৩:৪৩ আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

বগুড়ার শাজাহানপুরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে গেছে। অল্পের জন্য যাত্রীরা বেঁচে গেছেন। শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার এসআই আবু জাররা জানান, রবিবার সকালে উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস রবিবার সকাল ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সি-ব্লক এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। চালক দ্রুত বাস থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যান।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে আসেন। আধ ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসের সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা পেয়েছে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, মাঝিরা সি-ব্লক এলাকায় হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন ধরার খবর পেয়ে টিম নিয়ে তিনি ঘটনাস্থলে যান। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারিতে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছিল।

এসআই আবু জাররা বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বাস থামান। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির কিছু অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
সর্বশেষ খবর
কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 
কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ: প্রত্যাশা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ 
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা