ডিজিটাল আইনে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

বরিশাল প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৩:২৭আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৩:২৭

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রমিজ আহমেদ ও তার গাড়িচালক ফরহাদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করা হয়েছে।

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম দেওয়ান বাদী হয়ে জেলা সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেছেন। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে নালিশি মামলাটি গ্রহণ করে ১৭ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত ১৬ আগস্ট বাদী এই মামলা করেন। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম জানান, বাদী একজন সাংবাদিক। তিনি বিভিন্ন অনিয়মের খবর প্রকাশ করেন। প্রকাশিত খবর তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে ডা. রমিজ আহমেদের প্ররোচণায় তার গাড়িৃচালক ফরহাদ কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে বাদীর সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে এজাহারে অভিযোগ আনা হয়। বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে ডা. রমিজ আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে খবর প্রকাশের ভয়ভীতি দেখিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন বাদী মনিরুল। এমনকি তিনি মনগড়া তথ্য সাজিয়ে আমার কাছ থেকেও ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেছেন।’

এ ঘটনায় গত ১০ জুন আদালতে মনিরুলকে আসামি করে মামলা করা হয়। ওই মামলা থেকে পরিত্রাণ পেতে তিনি পাল্টা মামলা করেছেন বলে অভিযোগ ডা. রমিজের।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি