শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই বখাটে আটক

বরিশাল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৭:১৩আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:১৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষকের হাত ভেঙে দেওয়া বখাটে নয়ন কর্মকারকে আটক করে থানায় রেখেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সুন্দরদী গ্রামের পালপাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী দীপক কর্মকারের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত শিক্ষক কমল হালদার বলেন, ‘টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল নয়ন। বিষয়টি ছাত্রীর অভিভাবকরা জানালে আমি শিক্ষক নয়ন কর্মকারকে বকাঝকা করি। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে আমার ওপর জখম করে এবং ডান হাত ভেঙে দেয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন মরিয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে তারা নয়নের পক্ষ নিয়ে হাসপাতালে এসে এবং আমার ভাড়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের মামলা না করার হুমকি দিচ্ছে।’

গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, ‘তাকে আটক করে থানায় রাখা হয়েছে। আহত শিক্ষককে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।’

প্রসঙ্গত, নয়ন কর্মকারের বিরুদ্ধে নারী ঘটিত নানা অপকর্মসহ শিক্ষক লাঞ্ছিত করার একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনা কতিপয় প্রভাবশালীদের টাকা দিয়ে ম্যানেজ করে বারবার পার পেয়েছে নয়ন।

/এফআর/
সম্পর্কিত
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
বিতর্কের মুখে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার বিজয় সরকারের
সর্বশেষ খবর
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন