স্বামী হত্যায় স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:৪৫

বরিশালে স্বামী হত্যার অপরাধে স্ত্রী ও এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা উপস্থিতিত ছিলো।

দণ্ডপ্রাপ্তরা হলো—বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদপাশার আব্দুস সত্তার হাওলাদারের মেয়ে শারমিন জাহান সুমা এবং দক্ষিণ আলেকান্দা এলাকার আব্দুল মন্নান ফকিরের ছেলে মনির হোসেন ফকির। মনির সুমার খালাতো ভাই।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম জানান, কবিরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৩০ মার্চ নগরীর দক্ষিণ আলেকান্দায় মনির হোসেন ফকিরের বাসায় বেড়াতে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী লিটনকে অপরহণের পর হত্যা করে কীর্তনখোলা নদীতে লাশ ফেলে দেয় তারা। ওই বছরের ৩ এপ্রিল কীর্তনখোলা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই হেমায়েল কবির বাদী হয়ে মামলা করেন।

২০১৭ সালের ৪ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার রেজাউল করিম মামলাটি তদন্ত করেন। তদন্তে পরকীয়ার কারণে লিটনকে হত্যার বিষয়টি প্রমাণ হয়। পরে সুমা ও মনিরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের