খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ টন চালসহ ট্রাক নদীতে, আহত ১১

ঝালকাঠি প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৬:৫৬আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬:৫৬

ঝালকাঠির কাঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন হলতা নদীতে খাদ্যবান্ধব কর্মসূচির চালভর্তি ট্রাক পড়ে গেছে। এতে চালকসহ ট্রাকে থাকা ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে ইউনিয়নের ১০ টাকা কেজি মূল্যের চালের গ্রহীতা ৪৯৪টি হতদরিদ্র পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

সোমবার (২৮ মার্চ) মরিচবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাটিখালঘাটা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের মার্চ মাসে বিতরণের জন্য ১৬ টন চাল ছিল।

আহতরা হলেন– ট্রাকচালক রেজাউল ইসলাম (৩০), শ্রমিক মমিন হোসেন (৩০), জুয়েল হোসেন (২৬), রানা মিয়া (২৮), রাজিব হোসেন (২৭), শামসুল হক (৩২), শুভ (২৮), আসলাম (৩০), সাইদুল ইসলাম (২৬), মন্টু (৫৫) ও বাচ্চু মিয়া (৪০)।

মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান আমুয়া খাদ্য গুদাম থেকে চালভর্তি করে ট্রাকটি পাটিখালঘাটা ঠিকাদার কামাল জমাদ্দারের গুদামে নিয়ে যাচ্ছিল, পথের মধ্যে মরিচবুনিয়া বাজার রাস্তার কিছু অংশ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় ১১ জন শ্রমিক আহত হন। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা চালের বস্তাগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ ভবন ও রাস্তার ওপর রাখছেন।

এ ব্যাপারে ঠিকাদার কামাল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনও উদ্ধার করা যায়নি। তবে চাল উদ্ধার করে রাস্তায় ও ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী