গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১৩:১৪ আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৩:১৮

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিন জন।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় গজারিয়া নদীর বামনের চর এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।

নিহতরা হলেন—পুরাতন চর এলাকার ছত্তার মুন্সীর স্ত্রী মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাছরিন বেগম (২৫)।

উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউপির সদস্য হালিম খান জানান, সকালে ১৭ জনকে নিয়ে নতুন চর থেকে পুরাতন চরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। মাঝ নদীতে টেউয়ের আঘাতে ডুবে যায়। ট্রলারের দুই যাত্রী মারা গেছেন। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তিন জনের সন্ধানে অভিযান চলছে। উদ্ধার যাত্রীদের মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিখোঁজ, আহত ও অসুস্থদের নাম-পরিচয় জানা যায়নি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান, সকাল সাড়ে ১০টায় ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টা গার্ড টিম দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয়েছে চার জনকে। এখনও তিন জন নিখোঁজ।

তিনি আরও জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব