ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা-ধাওয়ায় স্কুলছাত্রী আহত

পটুয়াখালী প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৭:৪৩আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৪৩

পটুয়াখালীতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের সরকারি কলেজ রোডের বিএডিসি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পথচারী মেহেরীন আফরোজ (১২) নামে এক স্কুল শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পরই তিনটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। আহত স্কুল শিক্ষার্থী বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে পটুয়াখালী গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর পিতা এ কে এম মিজানুর রহমান বলেন, ‘দুই মেয়েকে নিয়ে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। এ সময় দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সরকারি কলেজের সামনে গেলে শহিদুল নামে একজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার মেয়ে মেহেরীন আফরোজ ও আমি আহত হয়েছি।’

আটক করা তিনটি মোটরসাইকেল

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের একটি মিছিল পটুয়াখালী সরকারি কলেজের সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে বিএডিসির এলাকায় গিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার দাবি করেন, ‘খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বাঁধঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের দিকে যাচ্ছিলাম। সরকারি কলেজ এলাকায় গেলে মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। পরে বিএডিসি এলাকায় গিয়ে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ এসে আমাদের ওপরে লাঠিচার্জ করে। এ ঘটনায় আমদের কিছু নেতাকর্মী আহত হয়েছেন। পরে বাসা থেকে আমার ও আমার ছোট ভাইয়ের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে পুলিশ।’

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ দাবি করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এতে রাস্তায় নেমে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা ছাত্রলীগ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমা না চাওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থেকে সর্বোচ্চ প্রতিহত করবে এবং হামলা অব্যাহত থাকবে।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের