তিন হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার 

ঝালকাঠি প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ০৫:০৬আপডেট : ০২ জুলাই ২০২২, ০৫:০৬

ঝালকাঠির নলছিটি থেকে বায়জিদ খলিফা নামে এক যুবককে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি মাইনুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার (১ জুন) রাতে শহরের বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বায়জিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝালকাঠি ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।  

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী বায়জিদ খলিফার সঙ্গে যোগাযোগ করে। ইয়াবা সরবারহকালে ডিবি পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে সঙ্গে থাকা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বায়জিদ খলিফা নলছিটি শহরের হালিম ক্লোথ স্টোরের মালিক হালিম খলিফার ছেলে। 

এরআগে, বায়জিদ ২০হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে ছিল।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম