ছাত্রীকে যৌন নির্যাতন, হুমকিতে বন্ধ হয়েছে স্কুলে যাওয়া 

ঝালকাঠি প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ০০:১৭আপডেট : ১৬ জুলাই ২০২২, ০০:১৭

ঝালকাঠির রাজাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা করে হুমকির মুখে পড়েছে ভুক্তভোগীর পরিবার। শুক্রবার (১৫ জুলাই) সকাল ১২টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে ভুক্তভোগী ও তার পরিবার উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন। 

ভুক্তভোগী পরীক্ষার্থীর বাবা লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী। গত ২ জুলাই রাত ৮টার দিকে সে বাসায় একা ছিল। এ সময় এলাকার মৃত আশ্রাব আলী খলিফার ছেলে শফিক তার ওপর যৌন নির্যাতন চালায়। তখন আমার মেয়ের চিৎকারে অভিযুক্ত শফিক পালিয়ে যায়। শফিককে আইউব আলীর ছেলে মিজান, মৃত আশ্রাব আলী খলিফার ছেলে আ. রাজ্জাক সহযোগিতা করেন বলে অভিযোগ করেন ছাত্রীর বাবা। 

তিনি আরও বলেন, এ ঘটনায় ৪ জুলাই ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে তিন জনকে আসামি করে মামলা (নম্বর- ১১৫/২০২২) দায়ের করি।

তিনি অভিযোগ করেন, বর্তমানে আসামিরা আমাকে এবং আমার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার পরিবার এখন ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে। আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। অভিযুক্তদের ভয়ে সে স্কুলে যেতে পারছে না। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করেন।

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি