চরে আটকে পড়া জনমানবহীন বিদেশি জাহাজটি ফেরত নিলো মালিকপক্ষ

ভোলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৮:৩২ আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৮:৩২

ভোলার চর নিজাম এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় ভেসে আসা জনমানবহীন বিদেশি জাহাজটি (বার্জ) মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে মালিকপক্ষের কাছে এটি হস্তান্তর করা হয়। সোমবার মালিকপক্ষ এটি গন্তব্যে নিয়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিনজল জানান, রবিবার বার্জটি (আল কুতবান নামে) উদ্ধারে মালিকপক্ষের দুটি টাগবোট ঘটনাস্থলে পৌঁছে। কোস্টগার্ডের ১৯ সদস্যের টিম সার্বিক নিরাপত্তার জন্য ঘটনাস্থলে ছিল। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালের দিকে ভোলার মনপুরার সাগরের মোহনায় চর নিজামের স্থানীয় বাসিন্দারা জনমানবহীন পাথরবোঝাই একটি জাহাজ ডুবোচরে আটকে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে শুক্রবার বেলা ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এটির নিরাপত্তার দায়িত্ব নেয়।

কোস্টগার্ড জানায়, পাথরবোঝাই বার্জটি ভারতের কাকিনাদা বন্দর থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের মালামাল নিয়ে রওনা দেয়। পথে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় টো করা টাগবোট ‘এ এম অ্যাকুয়ার্ড’ থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ভাসতে ভাসতে চর নিজামের কাছে এসে একটি ডুবোচরে আটকে পড়ে।

গত শুক্রবার শাফিউল কিনজল বলেন, ‘এটি একটি বার্জ। এটিতে কোনও ইঞ্জিন নেই, তাই নাবিকও নেই। এই বার্জের ওপর মালামাল নিয়ে অন্য জাহাজ দিয়ে টেনে আনা হয়। ধারণা করা হচ্ছে অন্য জাহাজ টেনে আনার সময় এর চেন বা টানা ছিঁড়ে গেছে। তাই ভাসতে ভাসতে এখানে চলে এসেছে।’

এদিকে, একটি ভিডিও ফুটেজ দেখা গেছে, ভেসে আসা আল কুবতানের সঙ্গে ট্রলার আটকে গুরুত্বপূর্ণ মালামাল লুট করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি দাবি করেন, ট্রলারে করে নিয়ে গেছে অর্ধকোটি টাকার মালামাল।

তবে আল কুতবানকে ফেরত নেওয়ার সময় মালিকপক্ষ কোনও অভিযোগ করেনি। তাদের মালামাল বুঝে পেয়েছে বলেও কোস্টগার্ডের কাছে জানায়।

/এফআর/
সম্পর্কিত
হরমুজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ২ জাহাজ, প্রাণ গেলো নাবিকের
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
জাহাজশিল্পে জটিলতা দূর করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব