নিজ ঘরে দগ্ধ হয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

বরিশাল প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৫:২৬আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫:২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এসির কম্প্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ তিন জন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে চান্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তারাবুনিয়া গ্রামের মো. ফোরকান ও তার স্ত্রী মাহিনুর বেগম। এ ঘটনায় তাদের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মাইনুলসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হঠাৎ বিকট শব্দের পর বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ওই বাড়িতে ছুটে যান। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়। এরপর একদল পুলিশ এসে আহত পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আমির সোহেল।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী