ট্রলারডুবির একদিন পর ১১ জেলের সন্ধান মিললো ভারতে

পটুয়াখালী প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ২২:৫০আপডেট : ২০ আগস্ট ২০২২, ২২:৫০

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ১১টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মোট ৩৪ জন জেলে নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ১১ জনের সন্ধান পাওয়া গেছে ভারতে।

দেশটির মৎস্য ইউনিয়ন উদ্ধার হওয়া জেলেদের তথ্য জানিয়ে ছবিসহ পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তবে তারা কীভাবে সেখানে পৌঁছেছে আর সাগর থেকে কারা তাদের উদ্ধার করেছে তা জানা যায়নি। তবে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন ওই জেলেরা।

আনসার উদ্দিন মোল্লা জানান, উদ্ধার হওয়া জেলে মধ্যে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এ ছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসল্লি, আবুল কালাম, আব্বাস গাজী, সাজু মিয়া ও আকবর হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে।

তিনি আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতায় কন্ট্রোলরুমে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। সাতটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় মৎস্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আর কোনও নিখোঁজ জেলে সন্ধান পেলে তারা জানাবে।

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, ‘নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী