নদীতে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার লাশ ৪০ ঘণ্টা পর উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:০১

পিরোজপুরের বেকুটিয়ায় ফেরির পন্টুন থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।

৪০ ঘণ্টা পর শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকায় কঁচা নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ হিল কাফি সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের চর টিকিয়া গ্রামে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলেন কাফি। রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন। আজ দুপুর ১২টায় দক্ষিণ গাজীপুর এলাকার লোকজন লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডুবুরিরা লাশ উদ্ধার করেন।

কাফির ব্যাক্তিগত গাড়ির চালক মো. ইব্রাহিম বলেন, ‌ ‘স্যারকে নিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলাম। বরিশালে স্যারের জন্মদিন পালন শেষে শুক্রবার ঢাকায় তাদের ইন্দিরা রোডের বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে  দুর্ঘটনা ঘটলো। লাশ উদ্ধারের খবর পেয়ে স্যারের মা ও অন্য স্বজন বেকুটিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি প্রায় পাঁচ বছর ধরে স্যারের সঙ্গে আছি। স্যার খুব ভালো মানুষ ছিলেন। তার একমাত্র বোন প্রিয়াংকা অস্ট্রেলিয়ায় থাকেন। আজ তার দেশে আসার কথা রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী