পূর্বাঞ্চলের ৭ রুটে নিয়ম না মেনে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া 

বরিশাল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে পূর্বাঞ্চলের সাতটি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর সদর রোডে সাধারণ যাত্রীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।  

বাকেরগঞ্জ ‍উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন ‍উল ‍ইসলাম হাবুল ও অ্যাডভোকেট একে আজাদসহ অন্যান্যরা।

‍বক্তারা বলেন, সারাদেশে বিআরটিএর নির্ধারিত বাস ভাড়া আদায় হলেও এর ব্যতিক্রম করছে চরকাউয়া বাস মালিক সমিতি। তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায় করছেন। 

বক্তারা যাত্রী হয়রানি বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং বিআরটিএ’র পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  

/টিটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবার বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে