আপত্তিকর ছবি শেয়ার করে চাঁদা আদায়, দুজন রিমান্ডে

বরিশাল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে তরুণ-তরুণীর আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার দেখিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক মাসুম বিল্লাহ দুদিনের রিমান্ড মঞ্জুর করে আগামী ২২ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন।

তারা হলেন- বরিশাল নগরীর মেডিক্যাল কলেজ সড়কের শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা ও নগরীর সিঅ্যান্ডবি ১ নম্বর পুলের বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন আপন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগীর হোসেন বলেন, সোমবার রাতে নগরীর এক নারী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বাদী অভিযোগ এনেছেন, তার আপত্তিকর ছবি ‘Barishal BBQ’ পেজে আপলোড করে তারা। পরে বাদী যোগাযোগ করলে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এক পর্যায়ে আসামিরা তার কাছ থেকে ১২ হাজার টাকা চাঁদা আদায় করে।

এই অভিযোগে করা মামলার আসামি হিসেবে ওই রাতেই প্রথমে কাওছার খলিফা ও পরে মাশরাফি হোসেন আপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

কাওছারের কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস এবং মাশরাফির কাছ থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা বিভিন্ন ফেসবুক আইডি ও মেসেঞ্জার হ্যাক করে আইডির মালিকদের জিম্মি করে দাবি করা অর্থ আদায় করতো বলে স্বীকার করেছে। এমনকি ‘Barishal BBQ’ নামের ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রণ করতো বলে প্রমাণ পাওয়া গেছে। এই পেজের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আদালতের বেঞ্চ সহকারী এনামুল হক জানান, বিচারক আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি