ভোলায় খালে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ০৮:৪৮ আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৯:৪২

ভোলার দৌলতখান উপজেলায় খালের পানিতে ডুবে মো. জিহাদ (৪) ও কনিকা খাতুন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ অক্টোবর) উপজেলার মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জিহাদ ওই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে এবং কনিকা একই গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। সম্পর্কে তারা ফুফাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, রবিবার সকালে জিহাদ ও কনিকা বাড়ির পাশের খাল পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে খালের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে তাদের খালে ভাসতে দেখেন স্বজনরা। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব