ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা: সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২০:২৬ আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২১:৩৭

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইউপি সদস্য মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে দুজনকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস। এর আগে সোমবার (৩১ অক্টোবর) মধ্যরাতে ভান্ডারিয়া থানায় মামলা করেন নিহতের ছেলে মো. মেহেদি হাসান রাজীব। একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়।

আরও পড়ুন: ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

গ্রেফতারকৃতরা হলেন—মামুন হাওলাদারের মোটরসাইকেলের চালক মো. সজল জমাদ্দার (২৮) এবং মামুন ওরফে টাক মামুন (৪৫)। সজল ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মহিদুল জমাদ্দারের ছেলে এবং মামুন কাউখালীর জোলাগাতি গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। 

মামলার এজাহারে জানা যায়, শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শত্রুতার জেরে সোমবার (৩১ অক্টোবর) সকালে ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে মামুনের ওপর ক্ষিপ্ত ছিলেন তারা।

ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ‘মামুন হাওলাদার হত্যার ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান ও অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব