বরিশালে বিএনপির আরও ১৪ নেতাকর্মী আহতের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২০:৩০ আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:৩০

বরিশালের বানারীপাড়া উপজেলায় গণসমাবেশের লিফলেট বিতরণকালে যুবলীগের হামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহবুব মাস্টারসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বন্দর বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বিএনপি নেতা নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জালিস মাহামুদ, সদস্য সোহেল বেপারী, যুবদল নেতা মহিউদ্দীন মিলন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সৌরভ, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, রুহুল মল্লিক, কৃষক দল নেতা বাবু ডাকুয়া, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন তালুকদার, সদস্য মাকসুদুর রহমান ডালিম, বাইশারী ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম মৃধা ও মো. খোকন।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টার দাবি করেন, ৫ নভেম্বর (শনিবার) বরিশালের গণসমাবেশ সফল করার লক্ষ্যে বানারীপাড়া বন্দর বাজারের উত্তরপাড় পুল সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করছিলাম। এ সময় বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা মহসিন ফকির, সুমন রায়, তপু, পলাশ, মশিউর রহমান সুমন, সুমন খাসহ যুবলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ১৪ নেতাকর্মী আহত হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও বানারীপাড়া থানার ওসি মাকসুদ চৌধুরী বলেন, এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। তারপরও লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, আজ বিকালে বাকেরগঞ্জে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও পুলিশ দাবি করছে, লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব