বাস-কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৪

ভোলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৫:৫১আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৫:৫১

ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন ফরাজী বাজারে যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ চার জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সকাল ৯টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে গিয়ে পৌঁছায়। এ সময় সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটির গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুই শিশু, এক নারী ও মোটরসাইকেল আরোহীসহ চার জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেলের চালক রুবেল (৪২) ও তার ছেলে হাসানকে (১০) বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের বাড়ি বরিশালের চর বাড়িয়া এলাকায়। তারা সকালে চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশে রওনা করেছিলেন।

লালমোহন থানার পরিদর্শক এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের