মেয়ে প্রেমিকের সঙ্গে পালানোয় বিষ পান করলেন বাবা

বরিশাল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:১৭

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রাম থেকে কলেজ পড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় কীটনাশক পান করেছেন বাবা। এতে রতন রায় (৫২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে এবং তিন সন্তানের জনক। মেয়ে প্রত্যাশা রায় সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রতনের স্ত্রী চম্পা রানী বলেন, সম্প্রতি মেয়ে কাউকে কিছু না জানিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। বিষয়টি কোনোভাবেই মানতে পারেননি তার বাবা। এ নিয়ে হতাশ হয়ে পড়েন। সোমবার রাতের খাবার খেয়ে বিছানায় যান। ভোরে উঠে তাকে না দেখে খোঁজাখুঁজি করি। এরপর বাড়ির লোকজন ঘরের পাশে বাগানে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াশ করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

লাশ উদ্ধারের কাজে থাকা আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা যাচ্ছে, মেয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ার বিষয়টি মেনে নিতে পারেননি রতন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি