হোটেলে খাবারের বিল ১০ টাকা কম দেওয়ায় মেরে রক্তাক্ত, সংঘর্ষ

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ০০:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০০:৩০

বরিশাল নগরীর নৌ-বন্দর এলাকায় একটি হোটেলে খাওয়া শেষে ১০ টাকা বিল কম দেওয়ায় ক্রেতাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও হোটেল ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশসহ তিন জন আহত হয়েছেন। সেইসঙ্গে দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর নৌ-বন্দর এলাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারে বিল কম দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুর করেছে একটি পক্ষ।

আহতরা হলেন কোতোয়ালি মডেল থানার এসআই সেলিম সরদার ও মহসিন মার্কেটের কর্মচারী সৌরভ ঢালী এবং হেলাল। আটককৃতরা হলেন ঘোষ মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ভবতোষ সাহা ও শ্যামল বিশ্বাস।

কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত রহমান, প্রত্যক্ষদর্শী মো. বাবুল ও আবুল কালাম জানান, নৌ-বন্দর এলাকার মহসিন মার্কেটের কর্মচারী সৌরভ ঢালী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে খাবার খেয়ে যা বিল হয় তার চেয়ে ১০ টাকা কম দেন। কিন্তু কম টাকা নিতে রাজি হননি ক্যাশিয়ার। এ নিয়ে সৌরভের সঙ্গে বাগবিতণ্ডা হয় ক্যাশিয়ারের। একপর্যায়ে দোকানের কর্মচারীরা সৌরভকে মারধর করে মাথা ফাটিয়ে দেন।

বিষয়টি মহসিন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা জেনে ক্ষুব্ধ হয়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে হামলা ও ভাঙচুর চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেইসঙ্গে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহসিন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এসআই সেলিম আহত হন। তার হাত ফেটে যায়। এরপর পুলিশ বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন তারা।

আহত সৗরভ ঢালী বলেন, ‘প্রতিদিন ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নাশতা করি। প্রতিদিন যে খাবার খাই তাতে বিল হয় ৩০ টাকা। আজও একই খাবার খেয়ে ৩০ টাকা বিল দিই। কিন্তু কর্মচারীরা ৪০ টাকা দিতে বলেন। তখন ৩০ টাকা বিল দিয়ে ক্যাশিয়ারকে বলি, গতকাল যা খেয়েছি আজও তা খেয়েছি, তাহলে ১০ টাকা বেশি বিল হবে কেন? তখন ক্যাশিয়ার বলেন আরও ১০ টাকা দিতে হবে। এ নিয়ে বাগবিতণ্ডা হলে হঠাৎ দোকানের কর্মচারীরা আমার ওপর হামলা চালান। সেইসঙ্গে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে যায়।’

ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক ভবতোষ ঘোষ ভানু বলেন, ‘খাবারের মূল্য তালিকায় ৪০ টাকা লেখা আছে। ওই ব্যক্তি মিথ্যা কথা বলে আমাদের ৩০ টাকা বিল দিতে চান। এ নিয়ে কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে আমার দোকান ভাঙচুর করা হয়।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, ‘এ ঘটনায় আহত সৌরভ ঢালীর বাবা মামলা করবেন বলেছেন। মামলায় আটক দুই কর্মচারীকে গ্রেফতার দেখানো হবে। পাশাপাশি দোকান ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের