নিখোঁজের তিন দিন পর ধানক্ষেতে বৃদ্ধের লাশ

বরিশাল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১৮:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৮:২৫

বরিশালের উজিরপুরে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে হেমন্ত লাল হালদার (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার হরিমার্কেট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

হেমন্ত লাল উপজেলার বরাকোঠা ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলার হারাসিয়া ইরি ব্লকের ম্যানেজার ছিলেন। তিনি ৩ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন। 

ধানক্ষেতের মালিক সুভাষ হাওলাদার বলেন, ‘সকালে ক্ষেত দেখতে যাই। ক্ষেতে মাছি উড়ছে দেখে বিষয়টি রহস্যজনক মন হয়। পরে ভালো করে দেখি লাশ পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘ধানক্ষেতে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় হেমন্ত লালের অর্ধগলিত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তৌহিদুজ্জামান আরও বলেন, ‘নিখোঁজের তিনদিন পর হেমন্ত লালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

/এসএন/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী