পুলিশকে মারধর: ছাত্রলীগ নেতাসহ ৩ জন কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৫:০৪ আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৫:০৮

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধরের ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ এপ্রিল) দুপরে পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হচ্ছেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির ফরিয়া ও জিয়া পাইক।

এ ঘটনায় শনিবার রাতে আহত পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলামক পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বকর পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেন জানান, শনিবার সন্ধ্যায় ঘটনার পরপরই ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়। আটকদের ভুদেবের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ ঘটনায় অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, আহত কনস্টেবল ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। বিএইচপি একাডেমি পার হওয়ার সময় ভুদেবের মোটরসাইকেলের সামনের চাকা জাকিরের পায়ে আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন জাকিরসহ তার সঙ্গীরা। এ সময় হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও মারধর করা হয় ভুদেবকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

/আরআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব