দাদির সৎকারে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ২১:৫৮ আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২১:৫৮

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দাদির সৎকারের সময় স্কুল পড়ুয়া নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে কিশোরীর মা বাদী হয়ে রতন হালদার নামে একজনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে আরও একটি ধর্ষণ মামলা চলমান রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য।

মামলার এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে কিশোরীর দাদি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। রাতে বাড়ি থেকে কিছু দূরে চলছিল সৎকার। এ সময় অভিযুক্ত রতন ওই কিশোরীর মুখে চেপে ধরে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, একই সময় কিশোরীর বাবা ও চাচার সঙ্গে বাগবিতণ্ডা হচ্ছিল। এ সময় কে বা কারা ঘরের চালার ওপর ইটের টুকরা নিক্ষেপ করে। এ শব্দে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানায় কিশোরী। এ ঘটনায় আজ সকালে মামলার অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ওই ইউনিয়নের এক জানান, মৃত্যুর খবর শুনে সৎকারে গিয়ে জানতে পারেন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রতন। অভিযুক্ত ওই ব্যক্তির কাছে তার নিকট নারী আত্মীয়স্বজনও নিরাপদ নয়। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগে সালিশও হয়েছে। এরপরও সে ভালো হয়নি।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব