বিয়ে শেষে ফেরার পথে ট্রলারডুবি, বরসহ আরও ৩ জনের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ১৬:১৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:২২

পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোজ চার জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২৫) ও তার মা সেলিনা বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বন্যাতলী এলাকা থেকে বরের ফুফাতো বোন খাদিজার (৭) লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও উদ্ধার হওয়া যাত্রীরা জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল ৪টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীবাহী ট্রলার আউলিয়াপুরের উদ্দেশে রওনা দেয়।

এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ১৫ জন সাঁতরে অন্য নৌকায় উঠলেও নিখোঁজ হন বর, তার মা, ফুফু লিপি বেগম (২৮), ফুফাতো বোন খাদিজা (৭) ও মারিয়া (৮)। ঘটনার পরপরই স্থানীয় জেলেরা লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন বাকি চার জন।

আজ ফায়ার সার্ভিসের ডুবু‌রিদল অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদী থেকে রাব্বি, তার মা সেলিনা বেগম ও ফুফাতো বোন খাদিজা লাশ উদ্ধার করেন। বর্তমানে নিখোঁজ শিশু মারিয়ার লাশ উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, এ পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক শিশু নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী