নদী থেকে মতিঝিল আইডিয়াল স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ১৪:৩৭ আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৪:৩৭

বরিশালের উজিরপুরের কচা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম নিশাত তাসনিম তানহা। তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এ বছর জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাস করেন। ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্লাহ জানান, বুধবার সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার কালির বাজার এলাকার সন্ধ্যা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন স্থানীয়রা। সেই খবর পৌঁছে যায় উজিরপুর মডেল থানায়। সেখান থেকে তানহার পরিবারকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে তানহা তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন কচা নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নামার আগে পা পিছলে পড়ে গিয়ে স্রোতের টানে ভেসে যান। এ সময় ছোট ভাই চিৎকার দিলে তাদের মা এসে বাঁচানোর চেষ্টা চালান। কিন্ত এর আগেই নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্য এবং এলাকাবাসী সন্ধান চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরি তাকে উদ্ধারে সন্ধান চালান। অন্ধকার হয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত সন্ধান চালানো হলেও পাওয়া যায়নি। আজ লাশ বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভেসে ওঠে। তানহা তার বাবা-মায়ের সঙ্গে দাদাবাড়িতে বেড়াতে এসেছিল।

উজিরপুর মডেল থানার কামরুল হাসান জানান, কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব