মহিপুরে আগুনে পুড়ে ছাই ২৩ মাছের আড়ত

কুয়াকাটা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ০১:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:১৭

পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুরে আগুন লেগে অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জাপান মৎস্য আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৩ আড়ত মালিকের ৩ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, সড়ক সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও পাশাপাশি নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরুপণে আমাদের কাজ চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি