হাসপাতালের বারান্দায় পড়ে আছে জেলের মরদেহ, মিলছে না স্বজনদের খোঁজ

কুয়াকাটা প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১৫:৫২আপডেট : ১৬ জুন ২০২৪, ১৫:৫২

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অজ্ঞাতনামা (৫৫) এক জেলের মৃত্যু হয়েছে। এরপর থেকেই হাসপাতালের বারান্দায় পড়ে আছে তার মরদেহ। মিলছে না মৃতের নাম-পরিচয়। স্বজনদের খোঁজে পুলিশ।

রবিবার (১৬ জুন) ভোররাতে মহিপুর আলীপুর বন্দরের ঘাটে মৎস্য ব্যবসায়ী খোকনের ট্রলারে ঘুমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ওই জেলে। এ সময় অন্য জেলেরা তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই জেলেকে হাসপাতালে নিয়ে আসা দুলাল জানান, রাতে পাহারার জন্য একই ট্রলারে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও মারা যান নাম-পরিচয়হীন ওই জেলে।

তবে পুলিশ জানায়, মৃত জেলেকে মোসলেম নামে ডাকতেন অন্য জেলেরা। এ ছাড়া লক্ষ্মীপুর রায়পুর এলাকায় তার বাড়ি এমন কথাও শোনা যাচ্ছে।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। সত্যি বলতে মৃতের আসল নাম কী অথবা তার ঠিকানা কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার স্বজনদের খুঁজে পেতে চেষ্টা অব্যাহত রেখেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি