সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মারা গেছেন

কুয়াকাটা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের তিন বারের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তাকে মাসখানেক আগে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন দিন ধরে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে রবিবার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট মেয়ে ফারিহা মাহবুব।

পরিবারের তথ্যমতে, ঢাকা থেকে মরদেহ আজই পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হবে। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাহবুবুর রহমান তালুকদার আওয়ামী লীগের রাজনীতিবিদ। দলীয় প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের