আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলা: উপদেষ্টা

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৭:১৮আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭:১৮

ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ভোলা।’

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সদরের মেঘনা তীরবর্তী ভোলারখাল নামক বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ আয়োজিত জেলে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চলতি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর নয়, আজ থেকে ইলিশের বাড়ি  ভোলা। বাইরের জেলেদের অধিকার নেই বাংলাদেশের জলসীমায় মাছ ধরার।’ তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান ফরিদা আখতার। মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন উপদেষ্টা। 

ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যে জেলায়  ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।’

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা-পরিচালক জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌবাহিনী ভোলার কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ-পুলিশের এসপি নাজমুল হাসান। 

/এফআর/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী