গৌরনদীর সাবেক মেয়রকে মারধরের পর পুলিশে সোপর্দ

বরিশাল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ২২:৫৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২২:৫৭

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আলাউদ্দিন ভূঁইয়াকে আটক করেন। এরপর মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। তার ছোট ভাই সান্টু ভূঁইয়া গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি। আলাউদ্দিন ভূঁইয়া চলতি বছরের ২৬ জুন গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। তার আগে তৎকালীন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে মেয়র পদে উপনির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গত ১৯ আগস্ট দেশের সব মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করার পর আলাউদ্দিন ভূঁইয়া মেয়র পদ হারান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আজ দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজনকে নিয়ে একটি গাড়ি থেকে নামেন গৌরনদীর সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের দেখে ফেরিঘাটের একটি দোকানে লুকাতে চেষ্টা করেন। এটা দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখেন। পরে বাবুগঞ্জ থানায় খবর দিয়ে তাকে ওসির কাছে হস্তান্তর করা হয়।

ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। তাকে উদ্ধার করে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আলাউদ্দিনের বিরুদ্ধে কোনও মামলা রয়েছে কিনা, পুলিশ সুপার কার্যালয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গৌরনদী থানায় দায়ের করা একটি মামলার আসামি আলাউদ্দিন ভূঁইয়া। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সড়কে ৭ মৃত্যু: ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাটের মামলায় জিন্নাহ কারাগারে
সর্বশেষ খবর
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান কি চোর-ডাকাত, যে রিমান্ডে নিতে হবে: আইনজীবী
আখতারুজ্জামান কি চোর-ডাকাত, যে রিমান্ডে নিতে হবে: আইনজীবী
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী