বরিশাল-ঢাকা মহাসড়কে তিন যানবাহনের সংঘর্ষে আহত ২০

বরিশাল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯

বরিশালের গৌরনদী উপজেলায় দুটি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক-লরির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোরের বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গৌরনদী ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার বিপুল হোসেন বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীতগামী এস.ই নামের বাসের সংঘর্ষ হয়। একই স্থানে বরিশাল থেকে ঢাকাগামী তেলবাহী ট্যাংক-লরি দুর্ঘটনাকবলিত বাস দুটিকে ধাক্কা দেয়। এতে তিন যানবাহনের চালক ও হেলপারসহ ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাত জনকে গৌরনদী এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে এক ঘণ্টার মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় তিনটি যানবাহন জব্দ করা হয়। আহতদের মধ্যে একজনকে মৃত ভাবা হয়েছিল। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান জীবিত। এখনও হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন।’

/এএম/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব