পটুয়াখালীতে মন্দির ও স্বর্ণের দোকানে চুরির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

পটুয়াখালীতে একটি মন্দির ও স্বর্ণের দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনও একসময় এ চুরির ঘটনা ঘটে।

এর মধ্যে পাষাণময়ী কালী মাতার মন্দিরটি সদর উপজলা ভূমি অফিসের সংরক্ষিত এলাকার মধ্যে এবং স্বর্ণের দোকানটি ১০০ গজ দূরে নতুন বাজার স্বর্ণকার পট্টিতে অবস্থিত। কাছাকাছি দুটি প্রতিষ্ঠানে চুরি হয়।

পাষাণময়ী কালী মন্দিরের পুরোহিত নিটুল গাঙ্গুলী ও তার স্ত্রী সীমা রানী গাঙ্গুলী জানান, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে তারা দেখেন বাইরে থেকে তাদের ঘরের দরজা বন্ধ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা খুলে মন্দিরে গিয়ে দেখেন দরজা খোলা। মন্দিরের ছোট একটি নারায়ণের পিতলের মূর্তি, কাঁসা-পিতলের থালা-বাসন ও প্রণামি বক্সের টাকাপয়সা খোয়া গেছে। 

একই রাতে নতুন বাজার স্বর্ণকার পট্টিতে দুর্জয় গোল্ড হাউস নামের স্বর্ণের দোকানে চুরি হয়েছে। দোকান মালিক মৃণাল কর্মকার জানান, বুধবার রাত সাড়ে ৯টায় তিনি দোকান বন্ধ করেন। পরদিন ভোরে হাঁটতে বেরিয়ে দোকানের সামনে গিয়ে তালা ভাঙা দেখতে পান। তার দোকানের সিন্দুক ভেঙে চোর নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, ‌‘এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী