গ্রিন লাইনের এসি বাসে আগুন

বরিশাল প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১২:৫৪ আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:৫৪

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও সানুহার বাসস্ট্যান্ডের মধ্যবর্তী স্থান অতিক্রমকালে চলন্ত বাসে আকস্মিক আগুন ধরে যায়। এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের এসি বাসটি ঘটনাস্থল অতিক্রমকালে এসি থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক চালক বাস থামালে যাত্রীরা সড়কে নেমে যান।’

তিনি আরও জানান, এরপর গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটি পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পালিয়েছে বাসের সঙ্গে সংশ্লিষ্টরা। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।  

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব