গ্রামীণ ব্যাংকের এক শাখায় ৩ পেট্রোলবোমা নিক্ষেপ

বরিশাল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার একটি কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংকের কার্যালয়ের সামনে থামেন। তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপর দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়; অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
সর্বশেষ খবর
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি