কোমর পানি ভেঙে গন্তব্যে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২১, ১২:৪৭আপডেট : ০৬ জুন ২০২১, ১২:৪৭

রবিবার (৬ জুন) ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়েছেন নগরীর নিচু এলাকার বাসিন্দারা। এছাড়া সড়কে যান চলাচল কমে যাওয়ায় কোমর পানি ভেঙে অফিস ও বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন নগরবাসী।

নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সিডিএ আবাসিক এলাকার কিছু কিছু জায়গায় কোমর পরিমাণ পানি উঠেছে। এতে ওই এলাকার বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েছেন।

কোমর পানি ভেঙে গন্তব্যে নগরবাসী একই অবস্থা নগরীর হালিশহর, আগ্রাবাদ এক্সসেস রোড, রামপুর, সরাইপাড়া, মুরাদপুর, দুই নম্বর গেইট, অক্সিজেন মোড়, চকবাজার, বহদ্দারহাট, চাক্তাই, বাকলিয়া, গোসাইলডাঙাসহ অধিকাংশ এলাকার। এসব এলাকায় সড়কে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি জমায় বেড়েছে নাগরিক ভোগান্তি। এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার নগরীর খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও চাক্তাই এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার দোকান-পাট পানিতে তলিয়ে গেছে।

বহদ্দারহাট এলাকার বাসিন্দা মোরশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, বাসার সামনের গলিতে হাঁটু পরিমাণ পানি। নিচুস্থানে এর চেয়ে অনেক বেশি পানি। গলি পার হলে বহদ্দারহাট-মুরাদপুর মূল সড়ক। ওই সড়কের অবস্থা আরও বেহাল। ওই সড়কের কিছু জায়গায় কোমর পরিমাণ পানি। বেলা সাড়ে ১১টায় তার একটি মিটিং ছিল। কিন্তু বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ওই মিটিংয়ে উপস্থিত হতে পারেননি বলে জানান তিনি।

কোমর পানি ভেঙে গন্তব্যে নগরবাসী শুধু মোরশেদ তালুকদার নয়, সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় তার মতো অনেকে অফিস আদালতে যেতে পারেননি। যারা গিয়েছেন তাদেরকেও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল কমে যাওয়ায় অনেকেই পানির মধ্যেই হেঁটে, রিকশা-ভ্যানে অফিসে গিয়েছেন।

ষোলশহর হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা আবুল মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, আগ্রাবাদ অফিসে যেতে বের হয়েছিলাম। দুই নম্বর গেইট এলাকায় গিয়ে দেখি কোমর পরিমাণ পানি। পানি ভেঙে অনেক কষ্ট করে অফিসে পৌঁছান বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম