রোগীকে ভর্তি না নেওয়ায় চিকিৎসককে পেটালেন স্বজনরা

কুমিল্লা প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২২:৪৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৪৯

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর স্বজনদের মারধরে তানভীর আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন। এ সময় হাসপাতালেও ভাঙচুর চালানো হয়েছে। রবিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে আদর্শ সদর উপজেলার আলেখারচরের মনিপাল এএফসি হাসপাতালে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি না নেওয়ায় অভ্যর্থনা ডেস্কের সামনে ওই চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান স্বজনরা। একপর্যায়ে চিকিৎককে মারধর শুরু করেন কয়েকজন যুবক। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় আট জনকে আসামি করে মামলা করেছে। এরই মধ্যে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, একজন চিকিৎসক সবসময়ই চেষ্টা করেন রোগীকে সর্বোচ্চ সেবা দিতে। এরপরও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী